এই ব্লগটি সন্ধান করুন

banner

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

এন্ড্রোয়েড মোবাইলে অন্ধকারেও স্পষ্ট দেখুন+ছবি তুলুন ‖ Night Vision Camera

আসসালামু আলাইকুম,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট শুরু করছি। সবাই আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ্‌র রহমতে ভালোই আছি।আপনাদের সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাপ শেয়ার করব। এইটা হল নাইট ভিসন ক্যামেরা। এর মাধ্যমে আপনি অন্ধকারেও স্পষ্ট দেখতে পারবেন। এটা কোন বাওয়াল না , এইটা অবশ্যই কাজ করে। আমরা সধারনত ক্যামেরার মাধ্যমে যে ছবি তুলি সেখানে সকল রঙ বেরঙ এর বস্তু ধরা পরে এবং সুন্দর ভাবে ক্যামেরা বন্ধী হয়। তবে অন্ধকারে এইটা খাটেনা। অন্ধকারে এই নাইট ভিসন ক্যামেরা বস্তুর আকারকে স্পষ্ট করে তোলে।আপনি এর রংঢং অতটা ভালো ভাবে বুঝতে পারবেন না, তবে ঐ বস্তুর আকার ঠিকই বুঝতে পারবেন।আপনি খাটের নিচে বা অন্য কোন অন্ধকার জায়গায় সাধারণ ভাবে আর এই অ্যাপ এর মাধ্যমে ছবি তুলে চেক করুন, অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন। তবে কিছুটা বা আবছা আলো থাকা প্রয়োজন। ঘুটঘুটে অন্ধকারে তুললেতো আর হবে না।  এই অ্যাপ অনেক সুবিধা সম্বলিত। 
এই অ্যাপের সুবিধা সমূহঃ  
  • অন্ধকারে স্পষ্ট দেখতে পারবেন+ছবি তুলতে পারবেন। 
  • এক ক্লিকেই ছবি ওঠে+সেভ হয়।
  • সর্বোচ্চ ফলাফলের জন্য ফ্ল্যাশ কন্ট্রোল করে।
  • ফ্রন্ট ক্যামেরাও সাপোর্ট করে।
  • লাইট সেন্সিভিতি ঠিক করার মাধ্যমে আলোকিত স্থানেও অসাধারণ ছবি তোলা যায়।
স্ক্রীনশট আর ডাউনলোড লিঙ্ক নিচে দিলাম। ঝটপট ডাউনলোড করুন
unnamed







unnamed (1)unnamed (2)

===========================================================
===========================================================

আর কোন কথা নেই , ডাউনলোড করুন আর চালান। পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।  পোস্টটি কেমন হল তা জানবেন । কোন প্রকার সমস্যা থাকলে কমেন্ট করবেন , সমাধান দেওয়ার চেষ্টা করবো।পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।ইনশাল্লাহ আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হব।আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য সুভকামনা রইল ।

আমার পোস্ট যদি ভালো লাগে আমার ফেসবুক পেজ এ একটা লাইক দিয়েন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

How to earn money from Facebook ?

How to earn money from Facebook ? Facebook Page Monetization: If you have a Facebook page with a significant following, you may be eligible...